18 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীমঙ্গলে ৩ হাজার কেজি চা জব্দ

শ্রীমঙ্গলে ৩ হাজার কেজি চা জব্দ


বিএনএ, সিলেট : নিলাম বহির্ভূত চা মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডে বিক্রির দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের তানভীর টি হাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ২৫ কেজি নিলাম বহির্ভূত চা জব্দ করা হয়।

এর আগে গতকালের অভিযানে তানভীর টি হাউজ থেকে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের বিপুল পরিমাণ নকল চা প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়। এছাড়া ৭টি চায়ের গুদামও সাময়িকভাবে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ৭টি গুদামে প্রতিষ্ঠানের মালিক সমর মিয়ার উপস্থিতিতে অভিযান চালিয়ে এসব নিলাম বহির্ভূত চা জব্দ করে আদালত।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ এবং বিপণনে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে অভিযান চলমান থাকবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী