27 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

বিএনএ, বরিশাল: বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম দেলোয়ারা বেগম (৪০)। তার কাছে থাকা পাসপোর্ট থেকে জানা যায় তার গ্রামের বাড়ি চুলচর বালিয়াখালি বিমানবন্দর থানা। তার স্বামীর নাম নুর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২টার দিকে ঢাকা থেকে যাতায়াত পরিবহনের একটি বাস বরিশালে আসছিল। বার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। পরে গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু