27 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

বিএনএ, যশোর: যশোরের শার্শায় আশরাফুল ইসলাম আশা (২৫) নামে এক মসজিদের ইমামকে ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (২১) আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, তিনি প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্তরা তার পথ গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আরশাফুল ইসলাম (আশা) যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং তিনি উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে কর্মরত আছেন।

আশরাফুল ইসলামের পরিবারের অভিযোগ, গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাইদীর জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

বিএনএ/ সোহাগ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ