25 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের ২১ নাবিক কোয়ারেন্টিনে

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের ২১ নাবিক কোয়ারেন্টিনে

এমভি সেরেন জুনিপার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা সারবাহী একটি জাহাজের ৭ জনের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তাই জাহাজে থাকা ২১ নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। ওই নির্দেশনার পর সারবাহী এমভি সেরেন জুনিপার নাম জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) চট্গ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। গত ১৯ আগস্ট থেকে জাহাজটির কোয়ারেন্টিন শুরু হয়েছে।

জানা যায়, জাহাজটিতে ৪৬ হাজার ৩০০টন ডিএপি সার রয়েছে। গত ১২ অগাস্ট চীনের বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসে। জাহাজটিতে ২১ জন নাবিক রয়েছেন। এর মধ্যে ১৬ জন ফিলিপাইনের, ৩ জন ইউক্রেনের, ১ জন রাশিয়ার ও ১ জন রোমানিয়ার।

বন্দর সচিব ওমর ফারুক জানান, জাহাজের ৭ জন নাবিকের উপসর্গ রয়েছে জানানো হয়। এরপর ওই জাহাজে স্বাস্থ্য সহকারী পাঠিয়ে সব নাবিকের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সব নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ