20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৭

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৭

বাস

বিএনএ ডেস্ক: ঝালকাঠি সদরের ছত্রকান্দায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এতে বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। হতাহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২২ জুলাই) ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছেন পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।  হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৈশাখী বড়াল নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যেও মুমূর্ষু কয়েকজনকে দেখা গেছে।

 

বিএনএ নিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী