27.3 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস

১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস

১৫ হাজার বাংলাদেশী কর্মী নেবে গ্রিস

বিএনএ ডেস্ক: বাংলাদেশ থেকে কর্মী নেয়ার চুক্তি পাশ হয়েছে গ্রিসের সংসদে। চুক্তি অনুযায়ী দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন ১৫ হাজার বাংলাদেশি। এছাড়া বৈধতা পাবে দেশটিতে বসবাসরত আরও ১৫ হাজার বাংলাদেশি।

বৃহস্পতিবার (২১ জুলাই) গ্রিক সংসদে এ চুক্তি পাস হয় বলে জানিয়েছে গ্রিকের বেশ কয়েকটি গণ্যমাধ্যম। দেশটির কৃষিখাতে প্রতি বছর ৪ হাজার করে মোট পনেরো হাজার শ্রমিক নেবে দেশটি।

সংসদে গ্রিসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রী বলেন, দেশটিতে প্রতিবছর প্রায় দেড় লাখ শ্রমিক প্রয়োজন। তাই বিভিন্ন দেশ থেকে বৈধ উপায়ে শ্রমিক নেয়ার উদ্যোগ নিয়েছে তারা।

দ্রুতই বাংলাদেশ থেকে মোসুমী শ্রমিক নেয়ার কথা রয়েছে গ্রিসের। কৃষিকাজ ও গবাদি পশু পালনের জন্য বাংলাদেশিদের পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে তারা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ