33.2 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - জুন ২২, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপে ইরানি ফুটবলার সম্পর্কে যা বললেন আব্বাস আরাগচি

বিশ্বকাপে ইরানি ফুটবলার সম্পর্কে যা বললেন আব্বাস আরাগচি


বিএনএ, ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের কর্মকর্তারা ও ফুটবলাররা ইরানিদের সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করছেন।  ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, ইরানি হিসেবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ। আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।

সোমবার (২২ জুন) ইরান-আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধে একটি মার্কিন-ইসরাইলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবির পাশে ফুটবল বিশ্বকাপের একটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতির বিষয়টিকে মধ্যস্থতাকারীরা যখন স্বাগত জানাচ্ছেন এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের ম্যাচটি যখন ড্র হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই পোস্ট করলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ