21 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক : শেষতক ইরানে হামলা চালাল আমেরিকা । ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।  দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে এ তথ্য জানান।

তিনি সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। হামলায়  নেয়া সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা।

ট্রাম্প বলেছেন, “আমাদের আমেরিকান যোদ্ধাদের অভিবাদন জানাই। পৃথিবীর অন্য কোনো সামরিক শক্তি নেই যারা এটি করতে পারত। এখন হলো শান্তির সময়। এ বিষয়ে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ