18 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীমঙ্গলে মাথাবিহীন দেহ উদ্ধার

শ্রীমঙ্গলে মাথাবিহীন দেহ উদ্ধার


বিএনএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কচু ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর কাটা হাত-পায়ের পর এবার উদ্ধার হলো মাথাবিহীন দেহ। মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রাম থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে, সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচু ক্ষেত থেকে তার কাটা দুই হাত ও এক পা উদ্ধার করা হয়েছিল।

শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গাটি গতকালের কচু খেতের থেকে প্রায় আধা কিলোমিটার দূর।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক।জানান, যে বডি টি পাওয়া গেছে সেটা একটা নারীর বডি। এখনো মাথা পাওয়া যায় নি। একটি বস্তার ভিতরে বডিটি রাখা ছিল। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাসী করছি। নারীর পরিচয় এখনো মেলেনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান আব্দুস ছালেক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী