26 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. আবির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) দুপুর ১টায় বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাডায় এ ঘটনা ঘটে।

নিহত আবির পৌরসভার উত্তর জলদি নেয়াজরপাড়া এলাকায় মো. আবু হামিদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী পৌরসভার কাউন্সিলর রোজিয়া সুলতানা রুজি।

আবিরের চাচা মো. বোরহান বলেন, শিশু আবির উঠানে খেলছিল, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। উঠানে না দেখে ছেলে আবিরকে খোঁজাখুঁজি করতে থাকে। প্রতিবেশি একজন পুকুরে ভাসতে দেখে পানি থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস শশী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের