31 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির কারণেই মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা : তথ্যমন্ত্রী

বিএনপির কারণেই মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা : তথ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র জ্বালাও-পোড়াওয়ের কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘এটা বিএনপির জ্বালাও-পোড়াও অপরাজনীতির ফসল।’

সোমবার (২২ মে) ডিরেক্টরস গিল্টস্ এর নব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য সচিব মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের নেতৃত্বের জোট গাড়ি ঘোড়া ভাঙচুর করতে থাকলে আরও অনেকেই এরকম সতর্ক করতে পারে। এটি বিএনপির অপরাজনীতির ফসল।

এর আগে অভিনয় শিল্পীদের সংগঠন ডিরেক্টরস্ গিল্টস্ এর নব নির্বাচিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে টেলিভিশনের সংখ্যা যত বাড়ছে, তত নাটকের সংখ্যা বাড়ছে। আমাদের লক্ষ্য দর্শক যেন বাইরের দেশের নাটক বাদ দিয়ে আমাদের দেশের নাটক সিনেমা দেখেন।’

সমিতির নেতাদের কিছু দাবির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘আসলে শিল্পী কল্যাণ ট্রাস্টে সমিতির পক্ষ থেকে কাউকে রাখিনি। কিছুদিন পর পর সমিতি হয়, এতো সমিতি হলে সবাইকে রাখা কঠিন। আমরা টেলিভিশন শিল্পী সমিতি থেকে প্রতিনিধি রেখেছি। সিড মানি পাওয়া গেলেই অপরাশানে যাবো।’

স্বীকৃতি দেওয়ার দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নিজের পরিচয় দিতে পারেন, সেখানে কোনো বাধা নেই। যে কারও পেশা পাসপোর্টে লিখতে পারেন, সেখানে কোনো বাধা নেই।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর