29 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ধরা

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ধরা

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ধরা

বিএনএ, চট্টগ্রাম: ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকা থেকে সক্রিয় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি টিপচাকু, এক লক্ষ টাকা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২০ মে) দুপুর সোয়া ৩টায় নগরের পাঁচলাইশ থানার গ্রীনভিউ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার (২২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিমবাড়ী এলাকার মো. ইউনুছের ছেলে মো. আরিফ (৩৪) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কচিন বাজার এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. আব্দুল কাদের (৩৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার গ্রীনভিউ এলাকার আশেপাশে অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব শনিবার (২০ মে) দুপুর সোয়া ৩টায় নগরের পাঁচলাইশ থানার গ্রীনভিউ এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ (৩৪) এবং মো. আব্দুল কাদেরকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা দুটি টিপচাকু, ছিনতাই/ডাকাতি ও মাদক বিক্রির এক লক্ষ টাকা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তার মো. আরিফের (৩৫) বিরূদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মাদকদ্রব্য বিষয়ে ১টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তার আসামী এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী