23 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ক্যালিফোর্নিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় রোববার (২১ মে) গভীর রাতে ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো ধরনের ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে সেটি আঘাত হানে।

ইউএসজিএস অনুসারে, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের মুষ্টিমেয় অন্য শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।

গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর অঙ্গরাজ্যটিতে কমপক্ষে ২০ জন আহত এবং দুজন প্রাণ হারিয়েছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা