35 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » কনটেইনার জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের হামলা

কনটেইনার জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের হামলা


বিএনএ বিশ্বডেস্ক : হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের গানবোট। বুধবার ভোরে সংঘটিত এই হামলার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি-র একটি গানবোট কোনো ধরনের আগাম রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির খুব কাছাকাছি চলে আসে এবং অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।

ইউকেএমটিও-র প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় জাহাজটির কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হয়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম, অবস্থান কিংবা সেটি কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মূলত মার্কিন ব্লকেড বা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আইআরজিসি এর আগে হুমকি দিয়েছিল যে, দাবি মানা না হলে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। এই উত্তেজনার মধ্যেই বুধবারের এই হামলা আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ