বিএনএ, ঢাকা : হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এবং বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমাতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
হরমুজের নিরাপত্তা নিশ্চিত করতে দেশ দুটির নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মিশনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নে বুধবার থেকে লন্ডনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এক উচ্চপর্যায়ের সামরিক সম্মেলন। এতে বিশ্বের ৩০টিরও বেশি দেশের সামরিক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি যৌথ ও কার্যকর প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করা।
এ দিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে জানান, আলোচনার স্বার্থে তিনি এই মেয়াদ আরও বাড়াচ্ছেন।
গত শুক্রবার প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সভাপতিত্বে ৪০টিরও বেশি দেশের উপস্থিতিতে একটি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার পথ ধরেই লন্ডনে এই সামরিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
বিএনএ/ওজি
![]()

