24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে দেখতে গেলেন মাহমুদুল হাসান

হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে দেখতে গেলেন মাহমুদুল হাসান


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে দেখতে গেলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারাকর্ণফুলী)  আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

শনিবার (২২ মার্চ) ৩টার সময় নিহতের পরিবারে দেখতে তার ঘরে যান জামায়াত নেতৃবৃন্দরা। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন। এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করেন। এবং আহত মায়ের সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছার চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দীন জাহাঙ্গীর, উপজেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াস মেম্বার, জামায়াত নেতা ইমরুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদার পাড়া এলাকার এ ঘটনা ঘটে। একই ঘটনায় শিশুটির মা খতিজা বেগম (৩০) আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে