26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » বাইশারীতে গৃহবধূকে জবাই করে হত্যা

বাইশারীতে গৃহবধূকে জবাই করে হত্যা


বিএনএ, কক্সবাজার: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার পাহাড়ি জনপদ বাইশারীতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গৃহবধু তৈয়বা বেগম (৫০)বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক বলেন, বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার খবর পেয়েছি। এ খবরে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে সেটি জানতে কাজ চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী