31 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা বেড়ে গেছে : আমেরিকা

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা বেড়ে গেছে : আমেরিকা

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা বেড়ে গেছে : আমেরিকা

বিএনএ, বিশ্বডেস্ক : কৃষ্ণসাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে খবর দিয়েছে আমেরিকা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ২৬তম দিনে কৃষ্ণসাগরে উত্তেজনাকর পরিস্থিতির খবর দিল ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সোমবার বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরে উভচর অভিযানের জাহাজ, একটি মাইন অনুসন্ধান জাহাজ ও কয়েকটি টহল জাহাজসহ ১২টি রণতরী মোতায়েন করেছে।

পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানের সরাসরি ক্ষেত্র হচ্ছে কৃষ্ণসাগর। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যুদ্ধজাহাজ সব সময় রাশিয়ার সীমান্তবর্তী এই সাগরে টহল দেয়। ওই জোট প্রতি বছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে সামরিক মহড়া চালায় এবং এসব মহড়ায় রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়। মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। তবে ইউরোপীয় ও মার্কিন সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার এ ঘোষণার একাংশ প্রকাশ করে জানায়, কিয়েভের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে মস্কো। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী