26 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে ১০ হাজার ইয়াবা

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে ১০ হাজার ইয়াবা

৬ কোটি ১১ লাখ টাকার ইয়াবাসহ আটক  ১

বিএনএ, ঢাকা : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে  রাখা দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে সৌদিগামী এক যাত্রীকে। রোববার  দিবাগত রাত সাড়ে তিনটার দিকে  রাকিব হোসেন নামে ৩১ বছর বয়সী ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন।। আটক রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

বিমানবন্দর সূত্র জানায়, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোররাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, নাজমুল নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

বিএনএ/ওজি 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী