24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু রায়হান নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পুষ্টকামুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ আবু রায়হানের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু রায়হান দাখিল পরীক্ষার্থী। বাবা হাবিবুর রহমান উপজেলার ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে যাচ্ছিলেন রায়হান। ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে পড়ে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার এস আই ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে