20 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকার বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ খুন

প্রেমিকার বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ খুন

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর দারুসসালামে প্রেমিকার বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ আহাদ (২১) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাবতলীর প্রথম কলোনিতে প্রেমিকার বাবা ও দুই ভাই মিলে তরুণ আহাদকে প্রথমে মারধর করেন। পরে এক ভাই তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ওই রাতেই অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও দুই ভাইকে প্রথমে আটক করা হয়। পরে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আজ (২২ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়।

এদিকে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী