21 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাফারি পার্কের সিংহী টুম্পার মৃত্যু

সাফারি পার্কের সিংহী টুম্পার মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া  ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ  সিংহী টুম্পা মারা গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী সকালে  সিংহীটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহীটির লাশ মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ  করা হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান , সাফারি পার্কে সিংহ রাসেল ও সিংহী টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসায় পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী, সিংহ দুটির চিকিৎসা চলছিল। ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রাসেল মারা যায়। এর ২০ দিন পর মঙ্গলবার সকালে সিংহী টুম্পারও মৃত্যু হয়। বার্ধক্যজনিত রোগে রাসেল ও টুম্পা অসুস্থ ছিল। তারা ভাই-বোন ছিল। তারা সিংহ দম্পতি সোহেল ও হীরার সন্তান।

মৃত্যুর পর টুম্পার ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোস্তাকিম বিল্লাহ।

হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন  বলেন, বেবিসিয়া নামের ভাইরাসে আক্রান্ত হয়ে সিংহী টুম্পার মৃত্যু হয়। রক্তের মধ্যে জীবাণু ঢুকে রক্তকণিকা ভেঙে ফেললে এ রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহীকে মাটিচাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শুরুতে পার্কে পাঁচটি সিংহ ছিল। এর মধ্যে রাসেল ও টুম্পা ২০ দিনের ব্যবধানে মারা যায়। তমা, জবা ও সম্রাট নামের তিনটি সিংহ খাঁচায় আছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর আর টুম্পার ১৫ বছর। প্রকৃতিতে সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮ থেকে ১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল প্রায় শেষ পর্যায়ে ছিল বলে মনে করছেন বন কর্মকর্তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী