26 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই


বিএনএ, ঢাকা: নন্দিত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই। প্রায় ১৫ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে প্রতীক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন। শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনিও করোনাতেও আক্রান্ত ছিলেন।

বাংলাদেশের ব্যান্ড মিউজিক ও আধুনিক গানে অন্যতম সফল ও কালজয়ী গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। তিনি  এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।

তার লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ ইত্যাদি।  এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। শিল্প-সংস্কৃতির বাইরে কাওসার আহমেদ চৌধুরী একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিত রাশিফল লিখতেন বরেণ্য এই ব্যক্তিত্ব।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ