25 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ‘ইভ্যালি’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ‘ইভ্যালি’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর ‘ইভ্যালি’

বিএনএ, স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মত বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে মঙ্গলবার দেশ ছাড়ছে টাইগাররা। এ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে টিম স্পন্সর হিসেবে থাকছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’ এবং টিম কিটস পার্টনার হয়েছে ‘ই-ফুড’।

সোমবার টিম স্পন্সর বিষয়টি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের হোম অব ক্রিকেটে স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন, এমডি মোহাম্মদ রাসেল, মার্কেটিং হেড আরিফ আর হোসাইন। বিসিবির পক্ষে স্পন্সরশিপ চুক্তির ঘোষণা দেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
দুই কোটি টাকায় নিউজিল্যান্ড সিরিজের টিম স্পন্সরশিপ কিনে নিয়েছে ইভ্যালি। এই চুক্তি শুধু এক সিরিজের জন্য, তবে সামনে আরও চুক্তি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ইভ্যালি।

২০ মার্চ ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ