20 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা


বিএনএ, ঢাকা : দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের থেকে কার্যকর উদ্যোগ না থাকায় ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন।

শওকত আজিজ রাসেল বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে, বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই।

মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের টাকা শোধ করার কোনও উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও কোনও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনও সিদ্ধান্ত আসছে না।

বিটিএমএ’র পক্ষ থেকে দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী