বিএনএ, ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় একথা জানান তিনি।
এ সময় উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান তারেক রহমান । বলেন, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি বলেন, উন্নয়নের নাম করে আমরা দেখেছি কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে পাচার করেছে। আমরা এ অবস্থার পরিবর্তন করতে চাই। এ জন্য ধানের শীষের পাশে থাকবেন। আমরা কৃষকের পাশে থাকতে চাই। এ কারণে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
বক্তব্যের শেষে সবার কাছে আগামী ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করিম (স.)-এর ন্যায়পরায়নতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করব।
বিএনএ/ ওজি
![]()

