28.2 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম দিনে ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

প্রথম দিনে ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান


বিএনএ,ডেস্ক : আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ সংসদের  নির্বাচনি প্রচার। এরই অংশ হিসেবে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনি প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।

এরপর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যাবেন তারেক রহমান। সেখান থেকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ