18 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির লংগদু উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে মোঃ ইব্রাহিম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন দুপুরে ভিকটিমকে আসামি লংগদু উপজেলার খামার বাড়ি এলাকার কলা বাগানে ধর্ষণ করেন। ঘটনার পর স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা বাদী হয়ে রাতে লংগদু থানায় ইব্রাহিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলার এক যুগ পর আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা দণ্ড দিয়েছেন আদালত।

এ রায়ে আসামিকে ৯০ দিনের মধ্যে কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ১ লাখ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আসামি ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মইনুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি বলেন, এ রায়ের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছি। এর ফলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে আমার বিশ্বাস।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম বলেন, আমি মনে করি মামলায় আসামি খালাস পাওয়ার মতো সুযোগ ছিল। এমন রায়ের প্রতি আমরা সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আপিল করব।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী