26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু


বিএনএ, ফরিদপুর : ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার ওয়াসিত্ব টাওয়ারের দশতলা থেকে লাফ দিয়ে ডা. ফিরোজা বেগম নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী ওই টাওয়ারে বসবাস করতেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের ওয়াসিত্ব টাওয়ারের দশতলা থেকে লাফ দিয়ে চোখের চিকিৎসক ফিরোজা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি।

কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পা‌ঠিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ