26 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা: বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা: বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা: বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

বিএনএ, রান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আবদুর রহিম (২৫) নামে এক ইয়াবাকারবারি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় দোনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি।

শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মাদক কারবারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, একটি ইয়াবাকারবারির দলকে রাত সাড়ে ৩টার দিকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। বিজিবি সদস্যরা প্রাণ রক্ষার্থে পাল্টা গুলি করলে তারা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহল দল ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দেশি তৈরি দোনলা বন্দুক ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!