25 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের কর্ণাটকে রহস্যজনক বিস্ফোরণ, নিহত ৮

ভারতের কর্ণাটকে রহস্যজনক বিস্ফোরণ, নিহত ৮

ভারতের কর্ণাটকে রহস্যজনক বিস্ফোরণ, নিহত ৮

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের কর্ণাটকে পাথরখনি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভয়াবহ বিস্ফোরণে এলাকায় ১৫-২০ কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কি কারণে বিস্ফোরণটি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই পাথরখনি এলাকার একটি রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ির জানালার কাচ।

স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে , আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে।

আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় ঘটনাস্থলে ঢুকতে পারেনি পুলিশ। এর বদলে বোম্ব স্কোয়াড ডাকা হয়েছে। অবরুদ্ধ করে দেয়া হয়েছে গোটা এলাকা। প্রাদেশিক মুখ্যমন্ত্রী এটা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের