18 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নৌকার সমর্থককে জরিমানা

গাজীপুরে নৌকার সমর্থককে জরিমানা

গাজীপুরে নৌকার সমর্থককে জরিমানা

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অমান্য করে স্কুলমাঠে নির্বাচনী সভা ও ভোজের আয়োজন করায় নৌকা প্রতীকের এক সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল করে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় প্রায় এক হাজার কর্মী-সমর্থকের জন্য তেহারি রান্না করা হচ্ছিল। সংবাদ পেয়ে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে নৌকা প্রতীকের সমর্থক নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পানজোড়া এলাকার বাদল শিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় বাদল শিকদার ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না বলে মুচলেকা দেন।

তাছাড়া তুমলিয়া ইউনিয়নের টিওরি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই ধরনের সভার আয়োজন করা হলেও তা ভেঙে দিয়েছে পুলিশ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা