21 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বিএনএ, গাজীপুর : গাজীপুরে দুই বাসের মুখোমুখি ভয়াবহ  সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন । মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা হাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মুক্তিসেনা পরিবহন চন্দ্রা হাজিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।  এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।  তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী