18 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামুপর এলাকার একটি আমবাগান থেকে মেহেরুল নামে এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ ডিসেম্বর)সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মেহেরুল  গোমস্তাপুর উপজেলার রাজরামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুলের ছেলে (৩৩)। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস জানিয়েছেন, মেহেরুল নাচোল উপজেলার একটি পেয়ারা বাগানে কাজ করতো। রোববার সে বাড়ি আসে। রাত আটটার দিকে সে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। সোমবার সকালে বাড়ির অদুরে একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিনের একটি দল তদন্তে নেমেছে বলেও জানান ওসি।

বিএনএনিউজ/রঞ্জু,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী