26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধমারাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

ধমারাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

ধমারাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের অভিযোগ এনে ৬টি অবৈধ ইটভাকে ৩৬ লাখ টাকা জারিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দিনভর ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ইটভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী তামজীদ আহমেদ।

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক মোছা. জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকসকে ৬ লাখ, কাজলী ব্রিকসকে ৬ লাখ, ইউবিসি ব্রিকসকে ৬ লাখ, নির্মান ব্রিকসকে ৬ লাখ, সুপার ব্রিকস-২ কে ৬ লাখ ও এমবিসি ব্রিকসকে ৬ লাখ করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব বলেন, আজ ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় এসব ইটভাটা যাতে চালাতে না পারে সে জন্য ভাটা গুলোর মূল অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। আগামিতেও অবৈধ ইটভাটা বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তবে ধামরাইয়ে অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় ২ শতাধিক। সে গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে তিনি বলেন, একদিনে ব্যবস্থা নেয়া অসম্ভব। তাই ডে বাই ডে আমরা সব গুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বিএনএনিউজ/ইমরান খান/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের