18 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-২

রাজশাহীতে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-২

রাজশাহী মহানগরীতে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-২

বিএনএ,রাজশাহী:রাজশাহীতে রবিশেষ অভিযানে ৪ কেজি ১৮৫ গ্রাম হিরোইনসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার(২০ ডিসেম্বর)রাতে মহানগরীর কোর্ট ষ্টেশন এলাকায় অভিযানে চালিয়ে  হিরোইনসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোদাগাড়ি উপজেলার মৃত সইবুর রহমানের ছেলে কামরুল ইসলাম ও মহানগরীর হড়গ্রাম নতুন পাড়া এলাকার গোলাম গাউসের ছেলে ওমর শরীফ রনি।তাদেরকে র‌্যাব-৫ এর প্রধান কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার(২১ ডিসেম্বর)র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, তিনিসহ র‌্যাব-৫ এর মেজর মোরশেদ ও মেজর আশরাফের নেতৃত্বে একটি দল গত কয়েকদিন ধরেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিলেন।রোববার রাতে মহানগরীর কোর্ট ষ্টেশন এলাকায় এক ব্যাক্তিকে ৭শ গ্রাম হিরোইনসহ আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাকি আরেক ব্যাক্তিকে আটক করা হয়।সেইসঙ্গে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এএস ফাত্তাহ,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী