18 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বিএনএ,ঢাকা: বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্বসহ জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে তৎপর হতে বলেন তিনি।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

পরে সচিবালয়ে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। তিনি জানান,বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনমন হয়েছে।কোনো কোনো দেশ শক্ত অবস্থান নিয়েছে।বাংলাদেশেও এসব বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।নো মাস্ক নো সার্ভিস’—এই নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আনোয়ারুল ইসলাম বলেন,মন্ত্রিসভার এই বৈঠকে  ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেশে ভ্যাকসিন আসবে।এখন তিন কোটি এবং মে থেকে জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ আসবে।একজন ব্যক্তি দুই ডোজ করে ভ্যাকসিন পাবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যেকোনো ভ্যাকসিন দেশে আসতে পারে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামি জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে।বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে।যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন, তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

এছাড়া, নতুন বছরের শুরুতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী