28 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৩ দফা দাবিতে চবি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি

৩ দফা দাবিতে চবি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি


বিএনএ, চবি : পদোন্নতিসহ তিন দফা দাবিতে ৩ দিনে ২ ঘন্টা (২২-২৪ ডিসেম্বর ১০-১২ টা) করে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান কর্মচারী ইউনিয়নের সভাপতি আঃ হাই ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (বাচ্ছু)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের ৩ দফা দাবির কোন সুরাহা না করায় ৩ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ২২,২৩ ও ২৪ ডিসেম্বর ২ ঘন্টা করে (সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত) কর্মবিরতি পালন করা হবে। এ সময় সকল কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে। কোনরূপ উদ্ভুত পরিস্থিতির জন্য চবি প্রশাসন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

 

কর্মবিরতির বিষয়ে চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আঃ হাই বলেন, নতুন কোন দাবিতে এ কর্মসূচী নয়। দীর্ঘদিন ধরে চলে আসা আমাদের দাবি পূরণ না হওয়ায় আমাদের এ অবস্থান। ৩ দফা দাবিতে আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি। প্রশাসন আমাদের কোনরূপ সাড়া না দেওয়ায় আমরা কর্মসূচী দিতে বাধ্য হয়েছি। গত ৫ বছর ধরে প্রশাসনকে জানিয়ে আসলেও আমরা কোন আশার আলো দেখি নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

 

বিএনএ/নাজমুস সায়াদাত ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা