23 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া

জ্বালানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া

জ্বালানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া

বিএনএ ডেস্ক: জ্বালানি পণ্য রপ্তানিতে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। গত শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে গত ২১ সেপ্টেম্বরে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করে। খবর এএফপি’র।

দেশটির জ্বালানিমন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর থেকে পেট্রল ও ডিজেল রপ্তানির ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা থাকছে না।

দেশটি সাময়িকভাবে পেট্রল ও ডিজেল রপ্তানি সীমিত করেছিল অভ্যন্তরীণ বাজারে ঘাটতির কারণে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৯৫ (কক্সবাজার-২)

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। গত দুই মাসে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারের প্রাপ্যতা যথাযথভাবে নিশ্চিত হয়েছে।

তবে দেশটি অভ্যন্তরীণ বাজারে উৎপাদন ও মূল্য পর্যবেক্ষণে রাখবে, প্রয়োজনে বাজার স্থিতিশীল করার স্বার্থে আবারও রপ্তানি সীমিত করা হতে পারে। রাশিয়া রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা