27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মহানগর ও ঢাবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

মহানগর ও ঢাবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা


বিএনএ, ঢাকা: কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হবে অপরাজেয় বাংলায় এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা ছাত্রলীগের যৌথ সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আগামী ২ ডিসেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইবরাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদসহ সংগঠনের পদপ্রত্যাশী নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ