21 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে মিনারা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যা করে ঘাতক স্বামী থানায় আত্মসমর্পণ করেছে।শনিবার(২০নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনা দত্ত পন্ডিত কাছড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঘাতক স্বামী ওই গ্রামের শামছুলের ছেলে। ঘটনার পর স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আঃ ছালাম জানান- গৃহবধূ মিনারা বেগমকে তার স্বামী আমিনুল গলাটিপে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম সরকার বলেন- স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই ফোন করে জানায়- আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে ।

তিনি আরও বলেন- নিহতের মরদেহ রোববার (২১নভেম্বর) ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

বিএনএ/ রহমান উজ্জ্বল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী