24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাঙামাটি প্রতিনিধি :  সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার রফিকুল ইসলাম (৫০) নামে এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। রোববার(২০ অক্টোবর) সন্ধ্যায় সোনালী ব্যাংক ভবনের নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। দুপুরে খাবার খেতে গিয়ে আর নিচে নামেন নি। পরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তার মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে হতাশাগ্রস্থ ছিলেন বলে জানা গেছে। নিহত ব্যাংক কর্মকর্তার বাড়ি- রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শাহাদুল্লাহ জানান, বিকালে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এক ব্যাংক কর্মকর্তা নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিএনএ/কাইমুল ইসলাম ছোটন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে