21 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত: এমপি নোমান

শেখ হাসিনার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত: এমপি নোমান

শেখ হাসিনার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত এমপি নোমান

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, আবহমান কাল ধরে চিরায়ত সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার স্থান বাংলাদেশ। ধর্মীয় ভেদ বুদ্ধিতে এই দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত একটি দেশ।

শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী সুহৃদ ক্লাব আয়োজিত শারদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত এমপি নোমান
সুহৃদ ক্লাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদসহ অন্যান্য অতিথিরা

তিনি বলেন, এখানে সব ধর্মের মানুষ নিজেদের মধ্যে সম্প্রীতি ও সহানুভূতি নিয়েই বসবাস করে।

তবে কিছু ধর্মীয় ও মৌলবাদী গোষ্ঠী রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য সব সময় ধর্মকে ব্যবহার করে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

সংগঠনের সভাপতি প্রভাষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত।

সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রজত বিশ্বাসকে সুহৃদ সম্মাননা (গর্ব) প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মো.ঈসা, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, রুবেল দাশ প্রমুখ।

আরও পড়ুন: সংসদের শেষ অধিবেশন বসছে রোববার

এরপর লোকনাথ মন্দিরে স্থাপিত সুপেয় পানির গভীর নলকূপের উদ্বোধন করেন নোমান আল মাহমুদ এমপি। এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী