27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

ফুলগাজী (ফেনী) : জুলাই গণঅভ্যুত্থানের শহিদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ইতোমধ্যে ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে একশ’ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

শনিবার(২১ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর ইউনিয়নে শহিদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। এ সময় তিনি শহিদ শ্রাবণের বাবাকে সান্ত্বনা দেন।

 

উপদেষ্টা বলেন, আহতদের নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমরা জরুরি আর্থিক সহায়তা তাদের পৌঁছে দিচ্ছি। আমরা আহতদের পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের পাশাপাশি যারা চোখ হারিয়েছে এবং প‌ঙ্গুত্ব বরণ করেছে তাদের পরিবারের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। আহত নিহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কাজের ব্যবস্থা করে দেয়া-সহ পুরো আন্দোলনের ইতিহাস, স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশন কাজ করছে। এর বাইরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু উদ্যোগ নিয়েছে সেগুলো অব্যাহত থাকবে।

 

অনেকেই তালিকায় জায়গা পায়নি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তালিকা এখনো শেষ হয়নি, স্বাস্থ্য মন্ত্রণালয় ৭০৭ জন শহিদের তালিকা আপলোড করেছে। এর বাইরেও অনেকে গুম হয়েছেন, নিখোঁজ রয়েছেন, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

 

উপদেষ্টা আরো বলেন, সকল জেলা প্রশাসক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে তালিকা চাওয়া হয়েছে। এ সকল তালিকা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে।

উল্লেখ্য, শ্রাবণ গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন।

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ