31 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আজ দুপুর দুইটায় শুরু হচ্ছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর এক দিন আগে বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।
এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশিরভাগই বিশ্রামে থাকছেন।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে।

আরও পড়ুন:

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ

নিউজিল্যান্ড স্কোয়াড: লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

বিএনএনিউজ/বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫