30.4 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া

বাংলাদেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দিয়েছে আবাহাওয়া অফিস। তাই দেশের নদীবন্দর সমূহকে ১ নম্বর  সতর্ক সংকেত দেখাতে  বলা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

জেলাগুলো হল: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এ সব জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আরও  জানান, আজ দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে ২০ জেলার ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ