29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকার পুকুরের পানিতে ডুবে মো. আদিল (১০)নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২০ সেপ্টেম্বর)দুপুর দুইটার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় আদিল কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. শাকিল জানান,আমার ভাই কদমতলীর মোহাম্মদ বাগ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। আজ দুপুরের দিকে বাসায় এসে স্কুলের বই রেখে পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ওদের সব বন্ধু বান্ধব উঠে গেলেও আমার ভাই উঠে না আসলে ওদের বাসায় গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে,ওরা বলে আদিল গোসল করার সময় পানিতে ডুবে গেছে। পরে পানিতে খোঁজাখুঁজির পরে রাত আটটার দিকে পানির উপরে ভেসে ওঠে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার,রায়পুর উপজেলায়। বাবার নাম মো. হাফিজুর রহমানের। বাসা কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায়। নিহত দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী