20 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীতে ভবন থেকে নিচে পড়ে সৈকত হোসেন ফকির (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মারা গেছেন। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সবুজবাগ মধ্য বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সৈকত।তিনি বিসিক ব্যাংকের ফকিরাপুল শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী আয়শা বেগমকে নিয়ে মধ্য বাসাবোতে থাকতেন তিনি।

পথচারী তৌফিক জানান, সকালে বাসাবোর নাভানা টাওয়ার ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন সুলতানা মাহমুদা জানান, নাভানা টাওয়ারের পঞ্চম তলায় থাকতো সৈকত। সকালে মোবাইলে ফোনের মাধ্যমে খবর পান সৈকত ভবন থেকে নিচে পড়ে গেছে। পরে হাসপাতালে এসে সৈকতের মৃতদেহ দেখতে পাই। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি। তাদের ধারণা সৈকত ভবন থেকে লাফিয়ে পড়তে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী