24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারাতে গাঁজাসহ কারবারি আটক

গুইমারাতে গাঁজাসহ কারবারি আটক

গুইমারাতে গাঁজাসহ কারবারি আটক

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া থেকে গাঁজাসহ সাইফুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকাগামী এস আলম পরিবহনে তল্লাশী চালিয়ে ফুলের ঝাড়ুর ভিতর কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারি সাইফুল দীঘিনালা উপজেলার বীরবাহু হেডম্যানপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ছিলেন এএসআই সাদ্দাম হোসেন, এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই বেলাল হোসেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর জানান, আটক মাদক কারবারী অনেকদিন ধরেই মাদক পাচার ও কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে