23 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন

বিএনএ ডেস্ক: দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাভিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে ৭টি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ ছাড়া লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ৬ বগিও আজ ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন।

এদিকে দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা